বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

বন্দরে শ্বাসরোধ করে হত্যার পর গৃহবধুর মুখ ঝলসে দেয় খুনি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৩.৫৫ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

ময়লার স্তুপ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ‘শ্বাসরোধ করে হত্যার পর মুখকে আগুনে পুড়ে ঝলসে দেওয়া হয়েছে’।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকা থেকে বুধবার (১৩ এপ্রিল) সকালে লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী আশিকউল্লাহ পলাতক রয়েছে।

নিহত ওই গৃহবধুর নাম ডলি আকতার অনিতা (২৩)। ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ চরচারতলা এলাকার আবুল কালামের মেয়ে। তার স্বামী আশিকউল্লাহ বন্দর শাহী মসজিদ কোটপাড়া এলাকার শাহ্ আলম প্রধানের ছেলে। এই দম্পতি এলাকার ওয়াহিদ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তাদের সাত বছরের একটি ছেলে সন্তান আছে।

স্থানীয়রা জানান, সকালে শাহী মসজিদ কোটপাড়া এলাকার একটি ময়লার স্তূপে ওই গৃহবধুর মৃত দেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুখমণ্ডল আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর স্বামী আশিকউল্লাহ শ্বাসরোধে হত্যা করে লাশ ময়লার স্তূ‌পে নিয়ে আগুনে পুড়িয়ে দেন। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী আশিকউল্লাহ পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চল‌ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort