মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত ১০

  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১.৩৬ এএম
  • ৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা সেতুর তৃতীয় টোলপ্লাজায় ব্রেক ফেল হওয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন: কলা ব্যবসায়ী আরিফ (৪৬), পিকাপ চালক আব্দুল জব্বার (৫২), হেলপার ফরিদ (৪৮), লেবার লাল বাহাদুর (৫০), বাসযাত্রী সাগর (২৪), সমীর (২৮), রজ্জব (৪৫), রাজিব (২৩) ও শওকত (৩১)। গুরুতর আহত কলা ব্যবসায়ী আরিফকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ছেড়ে আসা ডি টি এল লিমিটেডের (ঢাকা মেট্রো: ১১-৫০৫৭) বাসটি টোলপ্লাজায় পৌঁছালে ব্রেক ফেল হয়। চালক নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাসটি সামনের পিকাপকে (ঢাকা মেট্রো অ ১১-৫৬৩৯) আঘাত করলে পিকাপের পিছনের বাম্পার ভেঙে প্রায় ১০ ফুট দূরে ছিটকে যায়। ধাক্কার প্রভাবে পাশে থাকা কলাবোঝাই ইজিবাইকও উল্টে যায়।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ বাসটি আটক করে। পরে ডি টি এল পরিবহন কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার দায়িত্ব নিলে বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort