বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসিকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ ভাঙ্গায় সাংবাদিকদের অবরুদ্ধ করে মোবাইল-ক্যামেরা কেড়ে নেওয়া ও ভিডিও মুছে ফেলার অভিযোগ সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন আড়াইহাজারে গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অপরাধ দমনে নারায়ণগঞ্জ এসপির কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার -১২২, অভিযান চলবে: এসপি সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে

বন্দরে জহির গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৪.২১ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

বন্দরে জহির গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় প্রানহানি ঘটনা না ঘটলেও গার্মেন্টসের মেশিনারী ও ফেব্রিকস সম্পর্ন পুড়ে গিয়ে কমপক্ষে ২৫ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। এ ব্যাপারে গার্মেন্টস মালিক রাবেয়া খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করেন। যার সাধারন ডায়েরী নং- ১৪৭ তাং- ৩-৮-২৩ইং। এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর রাত ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ধলেরশ^রী নামক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে গার্মেন্টস মালিক পক্ষ গনমাধ্যমকে জানিয়েছে, প্রতিদিনের ন্যায় গত বুধবার (২ আগষ্ট) রাতে গার্মেন্টসের কাজ শেষ করে সবাইকে ছুটি দিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পরি। পরে বৃহস্পতিবার রাত ৪টায় হঠাৎ অগ্নিকান্ড সংগঠিত হয়ে আমাদের গার্মেন্টসের বিভিন্ন মেশিনারী ও বিভিন্ন ফেব্রিকর্স সম্পর্ন ভাবে পুড়ে গিয়ে ২৫ লাখ টাকা ক্ষতি সাধন হয়।পরে স্থানীয় এলাকাবাসী দেড় ঘন্টা চেষ্টা চারিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী জানিয়েছে, চর ধলেরশ^রী এলাকাবাসী বিভিন্ন সমস্যা জর্জরিত। এ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এখানকার এলাকাবাসীকে আগুন নিভাতে হয়। কারন নদী পাড়ে বসবাস করায় এ এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী আসতে পারেনা। যার কারনে এ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে আগুন নিভাতে দুস্কর হয়ে পরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort