বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

ফতুল্লা থেকে চুরি মোটরসাইকেল, ৫ মাস পর আড়াইহাজারে উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৯.১৭ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

ফতুল্লা থেকে চুরি করার ৫ মাস পর আড়াইহাজার থানা এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেল সহ আনোয়ার (৪৬) নামের আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত আনোয়ার নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার থানার কল্যান্দি বালিয়া পাড়ার মোঃ আলী আহম্মেদর পুত্র।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে তাকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল চৌধুরী বাড়ী বউ বাজারস্থ আজাদ মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় চুরি যাওয়া একটি স্যামসং মোবাইল ফোন। পরবর্তীতে স্বীকারোক্তি মোতাবেক তার গ্রামের বাড়ী আড়াই হাজারের কল্যাণদী থেকে চুরি যাওয়া জিক্সার মোটর সাইকেল (ঢাকা মেট্রো- ল ২২- ৭৪২১)টি উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ জানায়, ফতুল্লার ভুইগড় মাহমুদপুরস্থ তাইজ্জদিন মার্কেট এলাকায় বসবাসকারী মোঃ সোবহান মে মাসের ২ তারিখ সকালে সড়ক দূর্ঘটনায় নিহত তার মেয়ের দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেয়ার জন্য বাসার দরজা-জানালা, প্রধান গেইট সহ সকল কিছু তালাবদ্ধ করে গ্রামের বাড়ী মাদারীপুর যায়। ৮ মে ভোর সকাল সাড়ে ৫ টার দিকে পাশের বাড়ীর জিতু ফোন করে সোবহান মিয়াকে জানায় প্রধান গেইটের তালা ভাঙ্গা। পরবর্তীতে বাড়ীর মালিক এসে দেখতে পায় যে প্রধান গেইট,কলপসিবল গেইট সহ ঘরের দরজার তালা ভাঙ্গা। বাড়ীর ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের একটি রুমে থাকা জি

জিক্সার মোটর সাইকেল, আলমারীতে থাকা নগদ ১ লাখ টাকা, ১ ভরি ওজনের স্বর্নালংকার সহ দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। এ ঘটনায় অজ্ঞাত চোরদের আসামী করে সোবহান বাদী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে মামলাী তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা জানায়, তথ্য প্রয়ুক্তির সহায়তায় মোবাইল ফোনের সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে প্রথমে আনোয়ার কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে চুরি করা স্যামসং মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিমোতাবেক গ্রামের বাড়ী আড়াইহাজার থেকে চুরি করা জিক্সার মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।চুরি করা টাকা ও স্বর্নালংকার উদ্ধার করা সম্ভব হয়নি। গ্রেফতাীকৃত কে সাত দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort