সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ফতুল্লা থেকে অপহৃত ৯ম শ্রেনীর ছাত্রী রংপুর থেকে উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০.২৮ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

ফতুল্লা থেকে অপহরণ হওয়া নবম শ্রেনীর ছাত্রীকে রংপুর থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রবিবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তারা। এর আগে শনিবার রংপুরের বদরগঞ্জ থানার বিচারপতির মোড় এলাকার মাছুয়া পট্টি মহল্লায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, গত ৬ অক্টোবর দুপুর ফতুল্লায় পঞ্চবটি মোড় এলাকায় স্কুল থেকে বাসায় ফেরার পথে অপহরণ হয় রুমানা খান (১৪) (ছদ্মনাম) নামের এক ৯ম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ছাত্রীর বাবা রজব আলী বাধী হয়ে আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই নারায়ণগঞ্জ’কে তদন্তের নির্দেশ প্রদান করেন।

তদন্তকালে জানা যায় এ মামলায় এজাহারনামীয় ১নং সোহেল রানা (২৪) আসামী ও তার সহযোগীরা রুমানা খান(১৪)’কে জোর পূর্বক অপহরণ করে প্রথমে ডিএমপি ঢাকা গাবতলী এলাকায় নিয়ে যায়।

পরে একই রাতে বাসযোগে গাইবান্ধা জেলায় সোহেল রানার দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি নিয়ে যায়।
সেখানে সোহেল রানা ভিকটিমকে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ভিকটিমকে সার্বক্ষণিক গৃহবন্দী ও নজরবন্দী করে রাখে।

অতঃপর পিবিআই এর একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ২১ ডিসেম্বর রংপুরের বদরগঞ্জ থানার প্রত্যন্ত অঞ্চল বিচারপতির মোড় এলাকার মাছুয়া পট্টি মহল্লায় উদ্ধার অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৮ টায় ভিকটিম’কে ১নং আসামি মোহাম্মদ সোহেল রানা(২৪) এর ভাড়াকৃত বাসা হতে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort