সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

ফতুল্লায় হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ৪.০৮ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

ফতুল্লায় চার লাখ টাকার হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১৪ জুন) ভোর রাতে তাদেরকে নগরীর চানমারীস্থ জাহাঙ্গীরের বাড়ীর সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়।

 

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ চার লাখ টাকা মূল্যমানের ৪০ গ্রাম (৪ শত পুরিয়া) হেরোইন উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো- সোলেয়মান (২৫), তার স্ত্রী মোসাম্মৎ মৌসুমী (২০) ও চানমারীর মোঃ আলাউদ্দিনের স্ত্রী সাজেদা বেগম(৪০)। তবে পুলিশের উত্তর টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক সম্রাজ্ঞী হাসি ওরফে বুচি ও তার স্বামী আজিজুর ওরফে আইজ্জা।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানার চানমারীস্থ জাহাঙ্গীরের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে মৌসুমী, তার স্বামী সোলেয়মান ও সাজেদা বেগম কে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক চালানের মূল হোতা মাদক সম্রাজ্ঞী হাসি ওরফে বুচি ও তার স্বামী আজিজুর ওরফে আইজ্জা। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪০ গ্রাম(৪০০ পুরিয়া) হেরোইন উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানায়, গ্রেফতারকৃদের মধ্যে মৌসমী হলো মাদক সম্রাজ্ঞী হাসি ওরফে বুচির হিসাব রক্ষক। পুলিশ বাদী হয়ে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। পলাতক আসামীদরে কেও গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort