শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায় পানিরকল এলাকায় চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ, কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স আমজাদ হোসেন মোল্লার গ্রেপ্তার দাবি এলাকাবাসীর বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক কাঁচপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ চারজনের কেউই বাঁচলেন না ইজিবাইক বড় অটো চালকদের মিশনপাড়া কালিবাজার প্রবেশ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত

ফতুল্লায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৩.১২ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রী কে নির্যাতনে স্বামী আলী আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিত স্ত্রী জেয়াসমীন আক্তার। অভিযুক্ত স্বামী আলী আকবর (৬০) কে শনিবার (২ সেপ্টম্বর) বিকেলে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আলী আকবর ফতুল্লা থানার সেহাচর তক্কারমাঠ এলাকার মৃত কাশেম আলীর পুত্র। মামলায় উল্লেখ করা হয়, ৩০ বছর পূর্বে গ্রেফতারকৃত আলী আকবরের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে গ্রেপ্তারকৃত আলী আকবর যৌতুকের দাবীতে তাকে প্রায় সময় শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিল।

 

তিনি স্বামীর চাহিদা মোতাবেক যৌতুকের টাকা না দেওয়ায় প্রতিনিয়ত তাকে মারধর করতে থাকে এবং স্ত্রী জেয়াসমিন আক্তার কে তার নিজ নামীয় জায়গা তার নামে লিখে দিতে বলে, না হয় বাবার বাড়ী থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে যৌতুকের টাকা না দিলে তাকে তালাক দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে গড় সংসার করবে এই বলে স্ত্রী জেয়াসমীন আক্তার কে বিভিন্ন সময় শারীরিকও মানসিক নির্যাতন করতো।

নির্যাতনের শিকার ভুক্তভোগী জেয়াসমীন আক্তার নারায়ণগঞ্জ আদালতে স্বামী আলী আকবরের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন।

 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান-১ জানান, আলী আকবরের স্ত্রী নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। সেই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort