বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

ফতুল্লায় বলৎকারের অভিযোগে মাদ্রসার প্রিন্সিপাল গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৪.১০ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

ফতুল্লায় ১১ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রসাটির প্রিন্সিপাল হাফেজ আবু বক্কর সিদ্দিক (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত হাফেজ আবু আক্কর সিদ্দিক পিরোজপুর জেলার নাজিরপুু থানার রুহিতলাবুনিয়ার আব্দুর রব কাজীর পুত্র ও ফতুল্লার মাসদাইর কবরস্থানের বিপরীতে নুরে মদিনা তাফিজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল।

 

শনিবার বিকেলে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ করা হয়, আবাসিক ছাত্র হিসেবে বাদীর পুত্র মাদ্রাসাটির হেফজ খানায় পড়ালেখা করে আসছিলো। জুন মাসের ২৭ তারিখ মাদ্রাসাটি বন্ধ করে দিলে বাদীর পুত্র বাসায় চলে আসে।

শনিবার(৮ জুলাই) সকাল নয়টার দিকে বাদী তার পুত্রকে মাদ্রাসায় দিয়ে আসতে চাইলে সে মাদ্রাসায় যেতে অপারগতা প্রকাশ সহ কান্নাকাটি শুরু করে।

 

এক পর্যায়ে বাদীর পুত্র তাকে এবং তার স্ত্রী কে জানায় যে মাদ্রাসা বন্ধের পূর্বের দিন (২৬ জুন) দুপুর বারোটার দিকে মাদ্রসাটির চতূর্থ তলার অফিস কক্ষে নিয়ে বলৎকার করে।

এছাড়া আরো একাধিকবার বিভিন্ন সময় বিভিন্ন তারিখে তাকে বলৎকার করা হয়েছিলো বলে বাদীকে জানায় বাদীর পুত্র।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, এ বিষয়ে মামলা রুজু হয়েছে।অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort