বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

ফতুল্লায় প্রতিবন্ধী তরুনী গণধর্ষণের শিকার, ২ ধর্ষক গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৩.১০ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

ফতুল্লায় গণধর্ষণের শিকার হয়েছেন প্রতিবন্ধী এক তরুনী (১৮)। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে প্রতিবন্ধী ওই তরুনী দুই ধর্ষককে সনাক্ত করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের হাবিবের ভাড়াটিয়া মো. মুনসুর পাটোয়ারীর পুত্র আবুল হাসান (৪০) ও একই থানার দাপা ইদ্রাকপুরস্থ আদর্শ স্কুল সংলগ্ন মৃত জামালের পুত্র কাউছার (২৮)। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সন্ধ্যায় বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

মামলায় উল্লেখ করা হয়েছে, বাদী তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবুর্চির কাজ করে দাপা এলাকায় বসবাস করে আসছিলো। বাদীর দুই ছেলে হোসিয়ারীতে কাজ করে। ২৫ অক্টোবর সকাল আটটার দিকে সে সহ তার দুই ছেলে নিজ নিজ কর্মস্থলে চলে যায়।

সে সময় বাদীর প্রতিবন্ধী মেয়ে বাসায় একাই ছিলো। দুপুর ১ টার দিকে গ্রেপ্তারকৃতরা বাদীর মেয়েকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিকেল চারটার দিকে বাদী বাসায় ফিরে এসে দেখতে পায় তার প্রতিবন্ধী মেয়ে কান্না করছে। কান্না করার কারন জানতে চাইলে সে অঙ্গি-ভঙ্গি করে তার নিকট বিস্তারিত ঘটনা বর্নণা করে।

 

পরে তাকে পার্শ্ববর্তী বাড়ীর ভাড়াটিয়া জানায় গ্রেপ্তারকৃতদের কে তাদের রুমে উলঙ্গবস্থায় দেখতে পেয়েছে। তার মেয়ে ডাক-চিৎকার করলে তারা দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানায়, প্রতিবন্ধী তরুনীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত দুই ধর্ষক কে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort