বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফতুল্লায় গর্ভবতী গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৪.২২ এএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

ফতুল্লায় রাবেয়া বেগম (৩৫) নামে সাত মাসের গর্ভবতী গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে ফতুল্লার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

 

নিহত রাবেয়া বেগম ভোলা জেলার দক্ষিন আইচা থানার তাল্লুক কান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। সে স্বামী ও সন্তানদের নিয়ে ফতুল্লার হরিহর পাড়া শান্তিনগর দুলাল মিয়ার বাড়ীর ভাউাটিয়া বাসায় বসবাস করেন।

এঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ। অপু বরিশাল জেলার কোতয়ালী থানার চর নিহালগঞ্জ গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।

অপু জানান, তার স্ত্রী রাবেয়া বেগম সুদে টাকা দিতেন লোকজনকে এবং বিভিন্নজনের সঙ্গে ফোনে কথা বলতেন। এনিয়ে দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার পুত্র সন্তানকে বাসায় রেখে বাহিরে নানা জনের বাসায় থাকেন এবং গার্মেন্ট কাজ করেন।

বাড়ির লোকজন জানান, সোমবার রাতে অপুকে বাসায় আসতে দেখেছে। মঙ্গলবার সকালে তার স্ত্রীর গলা কাটা লাশ ঘরের ভিতর পাওয়া যায়।

তার শিশু সন্তানরা বলেন, তাদের মা বাবা এক রুমে থাকেন আর তারা পাশের আরেকটি রুমে থাকেন। রাতে তার বাবা বাসায় এসে ছিল। রাতের কখন তাদের মাকে হত্যা করা হয়েছে। তখন তারা ঘুমে ছিল।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, বিষয়টি তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort