শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ সাংবাদিক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, দোয়া কামনা রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ইউনাইটেড অ্যাপারেলস চালু ও বেতন পরিশোধের সিদ্ধান্ত ২১ অক্টোবর ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত ‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায়

ফতুল্লার লালপুরে মাদক ব্যবসায়ীদের তান্ডব, আতংকে এলাকাবাসী

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৪৯ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

ফতুল্লার লালপুরে মাদক ব্যবসায়ী কে মাদক সহ পুলিশে সোপর্দ করায় মাদক ব্যবসায়ীরা দলবদ্ধ হয়ে বেশ কয়েকটি বাড়ি ভাংচুরসহ কুপিয়ে রক্তাক্ত জখম করেছে পথাচারী,অটোরিক্সা চালক সহ বেশ কয়েক জনকে।

সংবাদ পেয়ে পু্লশি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় জনি নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। এর আগে গাঁজা ও একটি সুইচ গিয়ার সহ স্থানীয় এলাকাবাসী শহিদুল নামের এক মাদক ব্যবসায়ী কে পৌষাপুকুর পাড় জামে মসজিদের গলি থেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা শির্ষ মাদক ব্যবসায়ী টিটু-শিমুল সিন্ডিকেটের সদস্য বলে স্থানীয়রা জানায়। শুক্রবার দুপুরে ফতুল্লার লালপুর পৌষাপুকুর জামে মসজিল গলিতে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীদের বর্ননা মতে,শুক্রবার দুপুর ১২ টার দিকে মসজিদ গলিতে প্রকাশ্যে গাঁজা বিক্রি করছিলো টিটু-শিমুল সিন্ডিকের এক সদস্য। এ সময় মসজিদ গলিতে মাদক বিক্রি করতে নিষেধ করে স্থানীয় হাসিব (২০)নামের এক যুবক।

পরবর্তীতে শির্ষ মাদক ব্যবসায়ী টিটু তার কয়েক সহোযোগি কে নিয়ে এসে ঐ যুবক কে মসজিদ গলিতে পেয়ে ছুরিকাঘাত করে। এ সংবাদ মসজিদে নামাজ পরতে আসা মুসুল্লি ও এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পরলে তারা উত্তেজিত হয়ে টিটুর বাড়ীতে যায়।

টিটু তখন তার কয়েক সহোযোগি কে নিয়ে বাড়ীর পেছন দিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে এলাকাবাসী ধাওয়া করে শহিদুল্লা নামের এক মাদক ব্যবসায়ী কে গাজাঁ সহ আটক করে থানায় নিয়ে যায়।

গাঁজা সহ মাদক বিক্রেতা শহিদুল কে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এই সংবাদ পেয়ে মাদক ব্যবসায়ী টিটু,শিমুল ও লিংকন গাবতলী,টাগাড়পাড় এলাকার বেশ কিছু মাদক ব্যবসায়ী ও বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে মসজিদ গলিতে প্রবেশ করে বেশ কয়েকটি বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। মসজিদের কাজ করে বাসায় ফেরার পথে কোপানো হয় রুবেল(৩০) কে।

এ সময় শাহিন, নুরা,রং মিস্ত্রি সাইদুল,পথচারি বাচ্চু, হানিফ সিফাত সহ ৮-১০জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মসজিদে নামাজ পরতে আসা মুসুল্লিরা মসজিদ থেকে বের হয়ে হামলাকারীদের ধাওয়া দেয় অপর দিকে সংবাদ পেয়ে পুলিশ ও ঘটনাস্থলে ছুটে এসে হামালাকারীদের ধাওয়া দেয়।

পুলিশ টিটুর শ্যালক জনি কে একটি বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হলে ও পালিয়ে যেতে সক্ষম হয় শির্ষ মাদক ব্যবসায়ী টিটু,শিমুল, লিংকন সহ অপর হামলাকারীরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া (পিপিএম) জানায়,দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort