রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

প্রহরীকে কুপিয়ে এটিএম বুথ লুটের চেষ্টার ঘটনায় গ্রেফতার ১

  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪০ এএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় স্ট্যান্ড এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের প্রহরীকে কুপিয়ে টাকা লুটের চেষ্টার ঘটনায় আব্দুল মতিন (৫০) নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আব্দুল মতিনকে আসামি করে মামলা করেছেন আহত সিকিউরিটি গার্ড আলী হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম।
গ্রেফতারকৃত আব্দুল মতিন নোয়াখালির বেগমগঞ্জ থানার মধুপুর এলাকার মৃত হাসমত উল্লার ছেলে। সে ভুইগড় এলাকায় ভাড়া বাসায় থাকে।
গত রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড আলী হোসেনকে (৬১) কুপিয়ে টাকা লুটের চেষ্টা করে এক ব্যক্তি। এ বিষয়ে পুলিশ জানায়, রাতে বুথের প্রহরী ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে একজন টোকাই প্রকৃতির লোক এসে তার ব্যাগ থেকে বটি নিয়ে প্রহরীর মাথায় গুরুতর জখম করে। কিছুক্ষণ বুথের দরজা খোলার চেষ্টা করে তাতে ব্যর্থ হওয়ায় লোকটি চলে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীকে চিহ্নিত করে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort