শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ সাংবাদিক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, দোয়া কামনা রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ইউনাইটেড অ্যাপারেলস চালু ও বেতন পরিশোধের সিদ্ধান্ত ২১ অক্টোবর ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত ‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায়

পিকআপে ফেনসিডিল, সোনারগাঁয়ে র‌্যাবের জালে ২ মাদক পাচারকারী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৩.২৪ এএম
  • ৫৯৯ বার পড়া হয়েছে

পিকআপ যোগে ফেনসিডিল পাচারের কালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার আঃ হামিদের ছেলে মো. রবিন মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানাধীন জিকুরজোরা এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে মো. আলমগীর মিয়া।

কুমিল্লা থেকে ঢাকার দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে র‌্যাব। চেকপোষ্টে তল্লাশীর এক পর্যায়ে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি পিকআপ থেকে ওই ফেনসিডিলসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ওই পিকআপটিও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পিকআপযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort