শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে

পাঁচ ম্যাচের জন্য ১৭ সদস্যের দল

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ৫.১৬ এএম
  • ৬৫৭ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞাপ্তিতে দল ঘোষণা করে বোর্ড।

ইনজুরি সমস্যা থাকায় পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছে তাকে। এ ছাড়া জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে থাকা সবাইকে নিয়েই দল ঘোষণা করা হয়। কোয়ারেন্টিন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠোর শর্ত থাকায় দলে নতুন করে কাউকে ডাকা হয়নি। এ ছাড়া জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে বায়ো-বাবলে প্রবেশ করতে না পারায় রাখা হয়নি লিটন দাসকে।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort