বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে তৎপর পুলিশ: অতি. আইজিপি

  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৪.০৬ এএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: সড়ক-মহাসড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম। শনিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এ কথা বলেন ফখরুল ইসলাম।
তিনি বলেন, কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে কাজ করছে।
অতিরিক্ত আইজিপি বলেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তায় সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ ও নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। যানজটের ভোগান্তি ছাড়াই গণপরিবহন ও পশুবাহী ট্রাক নিরাপদে নিজ নিজ গন্তব্যে যাতে পৌঁছাতে পারে, সে জন্যই এ পদক্ষেপ।
অজ্ঞান পার্টি, মলম পার্টির তৎপরতা রোধে যাত্রীদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। এ ছাড়া এই ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর জোনের পুলিশ সুপার আলী আহম্মেদ খান, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort