মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন

পবিত্র শবেবরাত ৭ মার্চ

  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১.২০ এএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

দেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সালের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। এ হিসাবে শুরু হয়েছে শাবান মাসের দিনগণনা। আজ এ মাসের প্রথম দিন। এ হিসাবে ৭ মার্চ মঙ্গলবার পবিত্র শবেবরাত উদ্যাপিত হবে। ৮ মার্চ বুধবার সরকারি ছুটি থাকবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মহা. বশিরুল আলম।

তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে।

হিজরি বর্ষের শাবান মাসের ১৫ তারিখের রাত (হিজরি দিনগণণা চন্দ্রোদয় থেকে শুরু হয়, প্রথমে রাত, পরে দিন) মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসাবে উদ্যাপন করে থাকেন। এ রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। শবেবরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort