বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

নড়িয়ায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১০

  • আপডেট সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৪.২৭ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

নিহতের নাম মামুন খান। তিনি নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুস ছালাম খানের ছেলে।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় যুবলীগ নেতা কুদ্দুস খান ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছ বেপারির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। এরই প‌রিপ্রে‌ক্ষি‌তে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন খানকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার তৌহিদ হাসান বলেন, নিহত মামুনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখানে আসার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছি। তবে এলাকা পুরুষশূন্য হয়ে গেছে। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort