বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

না.গঞ্জে রেলমন্ত্রী ‘সরকার যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছে’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬.০৭ এএম
  • ৩১২ বার পড়া হয়েছে

‘বিগত সরকারের ভ্রান্তনীতির কারণে আমাদের রেল ও নৌ-পরিবহন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এ দুটি যোগাযোগ ব্যবস্থাকে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।’

নারায়ণগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে সোমবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

এ সময় তাঁর পাশে ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রেলমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটা বাংলাদেশের অন্যতম নদী বন্দর ও একই সঙ্গে ব্যবসায়িক জোন। ইতোমধ্যে সরকার একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সেক্ষেত্রে ঢাকা-নারায়ণগঞ্জে মিটার গেজ থেকে ডুয়েলগেজে রেল লাইন হচ্ছে। এ ডুয়েল গেজ প্রকল্প চলমান রয়েছে। নৌ-পরিবহনের নারায়ণগঞ্জ কেন্দ্রিক অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। সড়ক জনপথেরও অনেক প্রকল্প রয়েছে। সিটি করপোরেশনের অনেকগুলো প্রকল্প রয়েছে। এ উন্নয়ন প্রকল্পগুলো সমন্বিতভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারে।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সেলিম রওফ, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরেরর পরিচালক মাসুদ কামাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort