শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

না.গঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল চোরচক্রের ২০ জন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ২.৫৯ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোরচক্রের ২০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে ৬৬৪টি মোবাইল ফোন, মোবাইল ফোনের ৩০৬টি ব্যাটারি এবং নগদ ১০ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (৬০), মো. হাদীদ ইকবাল (৩৫), মো. মাসুদ (২৮), মো. রাশেদ ঢালী (৩১), মো. ইব্রাহীম (৩২), আরিফুর হোসেন (১৯), জাকির তালুকদার (৩৫), মো. জুয়েল (৩০), মো. রাসেল (২৯), মো. নজরুল ইসলাম (৩৯), মো. বিল্লাল হোসেন (৩০), মো. ফেরদৌস রায়হান সাগর (২৪), মো. সুলতান খান (২০), মো. সাব্বির (২০), মো. আসলাম (৫০), উজ্জল (২৫), মো. বাচ্চু ঢালি (৩২), মো. সুজন (২৭), মো. সফিকুল ইসলাম (৩৫) ও মো. জহির (২৬)।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেফতার আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ ডিসেম্বর আমরা একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort