রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

নায়িকা মাহিকে উপকমিটিতে নিতে ওবায়দুল কাদেরের নির্দেশ

  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.২১ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটিতে সদস্য করতে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন চিত্রনায়িকা মাহি।

তখন রাজনীতি করার ইচ্ছা পোষণ করলে ওবায়দুল কাদের এ নির্দেশনা দিয়েছেন বলে উপস্থিত একাধিক সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক সূত্র জানান, মাহিয়া মাহি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকার রাজনৈতিক কার্যক্রমে নিজেকে সক্রিয় রাখতে চান। তখন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘটনাস্থলে উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, সামনে উপকমিটি হবে, তাকে যেকোনো উপকমিটিতে রেখে দিও।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা সাংস্কৃতিক উপকমিটিতে রাখার কথা বললে সায় দেন ওবায়দুল কাদের।

জানতে চাইলে চিত্রনায়িকা মাহিয়া মাহি বাংলানিউজকে বলেন, আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে।

তবে কোন উপ-কমিটিতে ঢুকছেন সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি বাংলা সিনেমার জনপ্রিয় এ নায়িকা।

মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটিতে রাখার প্রসঙ্গে ওবায়দুল কাদের কী বলেছেন জানতে চাইলে মাহির স্বামী ও আ.লীগ নেতা রাকিব সরকার বলেন, সাংস্কৃতিক উপকমিটি বা কোথায় কাজ করা যায় সেটা নিয়ে বলেছেন। তিনি মাহিকে সংগঠনের সঙ্গে থেকে কাজ করতে বলেন।

প্রসঙ্গত, এর আগে মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন অভিনেত্রী মাহি। মনোনয়ন পেতে ব্যর্থ হলেও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে কাজ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort