শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জে ৪টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৪.১৪ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে চারটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১১। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, পিপিএম (বার) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জে জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন।

 

বুধবার (১০ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার রূপগঞ্জের তারাবো দক্ষিনপাড়া, সিদ্ধিরগঞ্জে মিজমিজি বাতান রোড ও দক্ষিন নিমাইকাশারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে রূপগঞ্জের তারাবো দক্ষিপাড়া এলাকায় মেসাস জীবন ফুড প্রডাক্টকে ভোক্তা অধিদপ্তর আইন ২০০৯ এর ৩৭,৪৩ ও ৪৫ ধারায় ২ লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ত্রুটিযুক্ত ল্যাব

 

টেস্টসহ অন্যান্য অপরাধে ৩৭,৪৩ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা, সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে গøাক্সি প্লাস্টিক কারখানাকে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য তৈরী করার অপরাধে ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং নিমাকাশারী এলাকায় অবৈধ প্রক্রিয়ায় ভেজাল জুস তৈরী ও বাজারজাত করার

 

অপরাধে ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া বিপুল পরিমান উৎপাদিত জুস ধংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort