সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

নারায়ণগঞ্জে হচ্ছে ‘শেখ রেহানা মেডিকেল কলেজ ও হাসপাতাল’

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৪.২৭ এএম
  • ৫২০ বার পড়া হয়েছে

অবশেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ইচ্ছা পুরণ হতে চলেছে। নারায়ণগঞ্জে হচ্ছে ‘শেখ রেহানা মেডিকেল কলেজ ও হাসপাতাল’। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। অনুলিপি পাঠানো হয়েছে আরও ২০টি দপ্তরে।

এ বিষয়ে প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানান, শেখ রেহানা মেডিকেল কলেজ ও হাসপাতাল, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠার জন্য আজ প্রজ্ঞাপন জারি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে সরকারি মঞ্জুরি পাওয়া গেছে। দ্রুত আমরা কাজ শুরু করবো। নারায়ণগঞ্জসহ আশেপাশের বেশ কয়েকটি জেলার মানুষের চিকিৎসা ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে, ২০২১ সালের ৩০ নভেম্বর শেখ রেহানা মেডিকেল কলেজ হবে জানিয়ে শামীম ওসমান বলেছিলেন, বঙ্গবন্ধুর পরিবারের নামে কিছু হলে অনুমতি নিতে হয়। শেখ রেহানা অনুমতি দেয় না বলে সারা বাংলাদেশের কোথাও কিছু করা হয়নি। আমি মেডিকেল কলেজ চেয়ে ছিলাম, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘তুমি শেখ রেহানার কাছ থেকে অনুমতি নিতে পারলে আমি করে দিব’। আমি শেখ রেহানাকে রাজি করেছি। খানপুরের ৩০০ শয্যা হাসপাতাল ৫০০ শয্যা করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তিত করা হবে। সেই মেডিকেল কলেজ হাসপাতালের নাম হবে ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার নামে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort