বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে

দেলোয়ারকে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে : কাজিম

  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৩.৪৩ এএম
  • ৩৬০ বার পড়া হয়েছে

বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজিম উদ্দিন প্রধান বলেছেন, কলাগাছিয়া ইউনিয়নে নৌকাকে কটাক্ষ করাটা সঠিক হয়নি। এ ব্যাপারে আমি কিছু বলব না। শুধু এতটুকু বলব নৌকা হলো স্বাধীনতার প্রতিক এ প্রতিক বঙ্গবন্ধুর প্রতিক। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতিক। সময় এসেছে প্রমাণ করার। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন তারা অবশ্যই নৌকা প্রতিকে ভোট দিয়ে আগামী ১১তারিখে দেলোয়ার প্রধানকে ভোটের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দিবেন।

২৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ৬টায় কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দক্ষিন চর-ঘারমোড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, কোন হুমকিতে বঙ্গবন্ধরু আদর্শ সৈনিকেরা নির্বাচন থেকে পিছু হটবে না। কলাগাছিয়া ইউনিয়নে কোন দুই নাম্বারী নির্বাচন চলবে না। সাধারণ জনগন যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ আমি তৈরি করে দিব। আপনারা আগামী ১১ তারিখে যার যার ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। কলাগাছিয়া ইউনিয়নে পরির্বতনের হাওয়া বইছে। কলাগাছিয়া ইউনিয়নবাসী আর দেলোয়ারকে দেখতে চায়না। আমি আমার মা বোনদের কাছে আহবান জানাব আপনারা নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

দক্ষিন চর-ঘারমোড়া এলাকার সমাজ সেবক ও সাবেক ব্যাংকার নূর মোহাম্মদের সভাপতিত্বও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন চর-ঘারমোড়া এলাকার প্রবীন আওয়ামীলীগ নেতা সামছুল হক মাষ্টার, চর-ঘারমোড়া উত্তর পাড়া জামে মসজিদে কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারন সম্পাদক আবু সাঈদ পাঠান, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল, সফিউদ্দিন সফি, আমির প্রধান, যুবলীগ নেতা মোক্তার উদ্দিন মুক্তু, জহিরুল ইসলাম, কৃষখলীগ নেতা আব্দুস সালাম ও যুবলীগ নেতা নাদিম মাহামুদ প্রমুখ। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মঞ্জুর হাসান মঞ্জু, হাজী হান্নান প্রধান, হাজী নাসির উদ্দিন, রবিউল আউয়াল রবি, কলাগাছিয়া ইউনিযন আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাবুল মিয়া, আওয়ামীলীগ নেতা দায়েন, জাহাঙ্গীর, সারোয়ার, লতিফ, মজিবরসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort