শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিজোট থেকে নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন নিলেন ফটো সাংবাদিক আমজাদ  সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীর উপর হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অপরাধীদের তৎপরতা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী প্রতারক হাবিবুর গ্রেফতার ! অবহেলিত নির্যাতিত মানুষের পাশে থেকে আমরণ সেবা করে যেতে চাই নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন শীতের কম্বল বিতরণ করেন দরিদ্র অসহায়দের মাঝে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬.৩৩ এএম
  • ৩৮ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে নয়াদিল্লির লালকেল্লা এলাকায় পার্ক করা একটি গাড়ি বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। খবর : এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি তীব্র বিস্ফোরণ ঘটে।

এ সময় অন্তত ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল, আশপাশের ৩ থেকে ৪টি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। আহতদের দ্রুত এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। এ ছাড়া আরেকটির উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার এবং একজন আহত ব্যক্তি মাটিতে পড়ে আছেন।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর সামনে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ২০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এ ছাড়া এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধান করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort