মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ প্রকল্পের কাজ পুনরায় শুরুর আশ্বাস

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫৬ এএম
  • ১২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন বন্ধ থাকলেও ঢাকা নারায়ণগঞ্জ রুটে ডুয়েলগেজ রেললাইন নির্মাণকাজ পুনরায় শুরু হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রকল্পটির নির্মাণ কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা ডুয়েলগেজ রেললাইনের কার্যক্রম নতুন করে আবার দরপত্রের মধ্যে শুরু করা হবে। কিছু কাজ নতুন সংযোজন করা হয়েছে। নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানির অভিজ্ঞতার ঘাটতি ছিল বলেই তারা সম্পূর্ণ না করে আংশিক কাজ করে চলে যায়।

যাত্রীদের সবার মান বাড়ানোর লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

নাজমুল ইসলাম আরও বলেন, জেলা, উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে রেলওয়ের জমি রয়েছে। জমিগুলো যাতে দখল না হয় এবং অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য অভিযান চলমান রয়েছে।

এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৭ সালে ৩৭৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ঢাকা- নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। নির্মাণকাজ শুরুর পরে কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও গত মে মাসে কাজ সম্পূর্ণ না করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না (পিসিসিসি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort