বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

ডাকাতদলকে ধাওয়া করে সরদারকে গ্রেফতার করলেন ওসি

  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২, ১০.২৬ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাইক্রোবাস থামিয়ে ডাকাতির সময়ে গুলি ছুড়ে সেলিম মিয়া (৩৬) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ মে) ভোরে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী ফেরীঘাট সড়কের জালাকান্দি এলাকার একটি মশারির কারখানার সামনে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সেলিম মিয়া আড়াইহাজারের সালমদী গ্রামের সিরাজুলের ছেলে। তার কাছ থেকে দুটি বড় ছোরা ও লুট হওয়া ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী মাইক্রোবাস চালক আরস আলী বাদী হয়ে পাঁচজনের নামে আড়াইহাজার থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, সিলেট থেকে বাঞ্জারামপুর যাওয়ার পথে জালাকান্দীতে একটি মাইক্রোবাস থামায় ডাকাত দল। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেন ডাকাত সদস্যরা। ডাকাতি চলাকালীন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লার গাড়ি ঘটনাস্থল অতিক্রম করছিল। তিনি ডাকাতদের ধাওয়া করেন। এ সময় পাঁচ রাউন্ড গুলিও ছোড়েন তিনি। পরে পাঁচ সদস্যের ডাকাত দলের চারজন পালিয়ে গেলেও ডাকাত সর্দার সেলিম মিয়াকে গ্রেফতার করতে সক্ষন হন ওসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort