রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

টিকা পুশ করলেন এমপি নিজেই!

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৫.১২ এএম
  • ৬৭০ বার পড়া হয়েছে

প্রশিক্ষণপ্রাপ্ত না হয়েও করোনারভাইরাস প্রতিরোধী টিকা পুশ করলেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এনামুল হক। এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করে ওয়ার্ড পর্যায়ে সম্প্রসারিত টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আজ শনিবার দুপুরে তিনি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রশিক্ষণ ছাড়া একজন জনপ্রতিনিধি টিকা পুশ করার ঘটনায় অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

টিকা পুশ করার সময়ে ওই এমপির পাশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানকার কেউ একজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এমপি নিজের হাতে টিকা পুশের পর সেখানে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান টিকাকেন্দ্রে আসা অন্যদের শরীরে টিকা পুশ করেন। এই কেন্দ্রে মোট ৬০০ জনকে টিকা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

টিকা কার্যক্রম উদ্বোধনের পর এমপি এনামুল হক বলেন, টিকা নেওয়ার কোনো বিকল্প নেই। সবাইকে টিকা নিতে হবে। সুস্থ থাকতে চাইলে টিকা নেওয়া জরুরি। গ্রামের মানুষের কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকার দেশবাসীকে মহামারি করোনার কবল থেকে রক্ষায় বিনা মূল্যে টিকার ব্যবস্থা করেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দলীয় নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপিকে বিতর্কিত করার জন্য অতি উৎসাহীরা এই কাজ করেছেন। প্রশিক্ষিত ব্যক্তি ছাড়া কারও টিকা পুশ করা ঠিক না।

এমপির টিকা পুশের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, চিকিৎসক ও টেকনিশিয়ান এমপির পাশে থেকে তাকে নির্দেশনা দিয়েছেন। এটা দোষের কিছু না। টিকাগ্রহণকারী ওই ব্যক্তির কোনো সমস্যা হয়নি বলে তিনি দাবি করেন।

তবে দ্বিমত পোষণ করে রাজশাহীর সিভিল সার্জন কাইয়ুম তালুকদার সাংবাদিকদের বলেন, ‘প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়া কারও টিকা পুশ করা ঠিক না।’ এমপির কীভাবে টিকা পুশ করলেন, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort