মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

ঝাড়ফুঁক দিয়ে শরীর ব্যথা-জ্বালা পোড়ার চিকিৎসা, জ্বিনের কবিরাজ গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২, ৩.৫৫ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

শরীর ব্যথা, জ্বর, শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ, জ্বালা পোড়াসহ সব রোগের চিকিৎসা করেন ঝাড়ফুঁক ও পানিপড়া দিয়ে। অবশেষে প্রতারণার অভিযোগে জ্বিনের কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফতুল্লার মাসদাইর এলাকা থেকে মঙ্গলবার(৭ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে জ্বিনের কবিরাজের কাছে প্রতারণার শিকার হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে মাসদাইর খানকা মোড়ের গিয়াসের ভাড়াটিয়া আমিনুল ইসলামের মেয়ে মোসাঃ রিক্তা বেগম(৩৪) নামের গার্মেন্টস কর্মী।

গ্রেপ্তারকৃত নুর আলম রংপুর জেলার তারগঞ্জ থানার কুটিপাড়ার মৃত রজব আলীর পুত্র ও ফতুল্লা মডেল থানার মাসদাইর জামালের গ্যারেজ সংলগ্ন মহিউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী মাসদাইর ফারিয়া গার্মেন্টসে চাকুরী করে। সে শরীর ব্যথা, জ্বর, শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ, জ্বালা পোড়াসহ নানা রোগে আক্রান্ত। গার্মেন্টসের সহকর্মীদের নিকট থেকে জানতে পারেন গ্রেপ্তারকৃত কবিরাজ নুর আলম এ সকল রোগের চিকিৎসা করিয়ে থাকেন। সে তাঁর চিকিৎসার জন্য ২৯ মে কবিরাজের নিকট চিকিৎসা নিতে যায়। সেখানে গেলে কবিরাজ তাকে জানায় জ্বিনের মাধ্যমে তাঁর চিকিৎসা করা হবে। আর তার জন্য ৫ হাজার টাকা লাগবে। সে তৎক্ষনাক কবিরাজকে ২ হাজার ৫ শ টাকা প্রদান করে। পরবর্তীতে একদিন পর ৩০মে সন্ধ্যায় কবিরাজের নিকট গেলে জানায়, যে রাতে জ্বিন দিয়ে চিকিৎসা করাবে। এ জন্য ২ টি কবুতর, ৭টি কলা, শরিষা, পানির বোতল, কাঁচা পেপে, সোনামুখি সুইসহ আনুসাঙ্গিক বিভিন্ন জিনিস লাগবে। এতে খরচ হবে ১ হাজার ৫শ টাকা। রাত সাড় এগারোটার দিকে জ্বিন দিয়ে চিকিৎসা করার কথা বলে কবিরাজের নিজ ঘরে পানির সাথে চেতনানাশক কিছু একটা সেবন করিয়ে তাকে অচেতন করে বাদীকে মারধরসহ ঝাড়ফুক করে। রাত একটার দিকে বাদী ঘুম থেকে উঠে পুরো শরীর ব্যথা অনুভব করে। বিষয়টি কবিরাজকে জানালে দু-একদিনে মধ্যে ঠিক হয়ে যাবে; আশ্বস্ত করে বাসায় পাঠিয়ে দেয়। কিন্ত শরীরের অবস্থা আরো বেশী অবনতি হলে পুনরায় কবিরাজের নিকট গেলে সে কিছু কবিরাজি ঔষধ দেয়। এতে ও সে সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশী অসুস্থ হয়ে পরে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা জানান, মামলা হয়েছে। অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort