শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

জনপ্রিয়তার শীর্ষে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী আলহাজ্ব খোকন ভেন্ডার

  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৩.৪১ এএম
  • ৫১৯ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডে ঝুড়ি প্রতীক নিয়ে গতকাল শনিবার বক্তারকান্দী, আমিরাবাদ, ডালডার মিল এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন ২৪নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডার। উক্ত এলাকার বিভিন্ন নারী-পুরুষ সতঃস্ফুর্ত ভাবে ঝুড়ি মার্কাকে সমর্থন করেছেন।

গতকাল ১লা জানুয়ারি শনিবার ২৪নং ওয়ার্ডের এই সমস্ত এলাকায় গণসংযোগে বের হলে ব্যাপক সারা পান তিনি। এই সময় ভোটারদের হাতে হাতে ঝুড়ি মার্কার লিফলেট বিতরণ করেন ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য এর আগে নিজ এলাকা ইসলামবাগ, নোয়াদ্দা,কাইতাখালী,রওশনবাগ,অলিম্পিয়া হাউজিং, নবীগঞ্জ বাজার সহ ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। তাতেও তিনি ব্যাপক সাড়া পেয়েছেন।

আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডার এর সমর্থনে ২৪নং ওয়ার্ড এলাকার মুরুব্বিরা গণসংযোগে অংশ গ্রহণ করেন। পায়ে হেটে এই প্রচারণা ও গণ সংযোগে এলাকার নানা শ্রেণী পেশার সর্ব স্তরের শতশত নারী-পুরুষ, তরুনদের সতঃস্ফুর্ত সমাগম লক্ষ করা যায়।

২৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে যেসব প্রার্থী রয়েছেন তাঁদের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডার সবচেয়ে এগিয়ে রয়েছেন। এগিয়ে থাকার কারণ হিসেবে তার আচার আচরণ, সৎ চরিত্র, মাদকমুক্ত সমাজগড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এলাকাবাসী। তার মধ্যে নিরপক্ষতা ও যেকোনো মানুষের বিপদে-আপদে পাশে থাকেন। এটাই তার মূল কারণ বলে জানান ভোটাররা। এলাকার বেশীর ভাগ ভোটাররা মনে করেন আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডারের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি তিনি ঝুড়ি মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবেন।
সে বিষয়ে তাঁর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, শতবাধাঁ বিপত্তি হুমকি স্বত্বেও আমি সাধারণ মানুষের মনোনীত প্রার্থী । তারা আমাকে বেছে নিয়েছে এবং ঝুড়ি মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি জয়ী হলে ২৪নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাসমুক্তসহ ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ডে পরিণত করবো ইনশাআল্লাহ। জনসাধারণের উদ্দেশ্যে খোকন ভেন্ডার বলেন, আমি নির্বাচনে এসেছি ২৪নং ওয়ার্ডবাসীর সেবা করার জন্য। আমি আজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই। একটিবার আপনারা আমাকে সুযোগ দিন। সুযোগ পেলে আমি এই ওয়ার্ডকে ডিজিটাল রুপে সাজাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort