বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ছদ্মবেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২, ৪.৪১ এএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

সয়াবিন তেলের ক্রেতা সেজে গোপান অনুসন্ধান করে, বর্ধিত দামে তেল বিক্রি করার দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এছাড়া খাসির মাংসের সাইনবোর্ড ঝুলিয়ে বকরির মাংস বিক্রি করার দায়ে এক মাংস বিক্রেতার কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় শহরে দিগু বাবুর বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, মার্কেটিং অফিসার, জেলা পুলিশ লাইন্সের সদস্যবৃন্দ।

মো. সেলিমুজ্জামান লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমাদের কাছে অভিযোগ ছিলো ‘তীর’ সয়াবিন তেল পুরাতন পণ্যের দাম ১৬০ টাকা। কিন্তু বিক্রেতারা সেই তেলের বোতল থেকে মূল্য ঘষে উঠিয়ে ২০০টাকা দরে বিক্রি করছে। এটা জনগণের সাথে প্রতারণা, রাষ্ট্রের সাথে প্রতারণা। যারা এই ধরণের কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর হবো।

তিনি জানান, এই প্রেক্ষিতে আজ সকালে ছদ্মবেশে ক্রেতা হয়ে প্রথমে বাজার যাচাই করি। পরে অভিযোগের সত্যতা পেয়ে ৭নং দিগুবাবুর বাজারের ‘নেপাল স্টোর’ প্রতিষ্ঠানকে তেল বেশী দামে বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, আমাদের আজকের অভিযানে তেলের বাজারের পাশাপাশি মাংসের বাজারেও অভিযান পরিচালনা করা হয়েছে। ৭নং দিগুবাবুর বাজারের মাংসপট্টিতে ‘মাটন মিট হাউজ’ প্রতিষ্ঠানে খাসির মাংসের সাইনবোর্ড ঝুলিয়ে বকরির মাংস বিক্রি করে ভোক্তাকে ঠকানোর দ্বায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেলিমুজ্জামান বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে, জেলা প্রশাসক মহোদয় থেকে আমাদের করাকরি নির্দেশনা দেয়া আছে। যেখানেই এই ধরনের প্রতারণা হবে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সাথে সাথে অ্যাকশন নিবো। যদি কোন পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছেও প্রতারণা মূলক আচরণ করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধেও অবস্থান নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort