
ঠাকুরগাঁও এর বসবাসকারী মোঃ সাঈদের ঘনিষ্ঠভাজন হাবিবুর রহমানকে ২০২০ সালে ব্যবসার জন্য ১৮ লক্ষ প্রদান করে। টাকার নেওয়ার পর থেকে নারাণগঞ্জের তল্লা বড় মসজিদ এলাকার আম্বর আলী পুত্র হাবিবুর রহমান লাপাত্তা। পরবর্তিতে মোঃ সাঈদ নারায়ণগঞ্জ অর্ধ আদালতে মামলা করে যার সি আর নং ৭৮/২০। এ মামলায় সাজা হয় প্রতারক হাবিবুর রহমানের।
গত ৯ ডিসেম্বর ২০২৫ ইং বিকেলে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে পরে ১০ ডিসেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত হতে তাকে জেল হাজতে প্রেরন করো হয়। সুত্রে আরো জানা যায় প্রতারক হাবিবুর রহমান বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারনার মাধ্যমে ছলছাতুরী করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।