সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিরাম ইউনিয়ন কল্যাণ ফোরামের উদ্যোগে ডায়াবেটিস বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা ও ফ্রী ডায়াবেটিস আয়োজন করা হয়

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০.০৪ এএম
  • ১৪০ বার পড়া হয়েছে

ডাঃ মোঃ মোতাহার হোসেন: গতকাল( শুক্রবার) নেত্রকোনাস্থ চিরাম ইউনিয়ন কল্যাণ ফোরামের উদ্যোগে একটি ডায়াবেটিস বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা এবং ফ্রী ডায়াবেটিস ক্যাম্প এর আয়োজন করা হয়। নেত্রকোনার ছোট বাজারে অবস্থিত সুনেত্র ডায়াগনস্টিক সেন্টারে উক্ত বৈজ্ঞানিক কর্মশালা এবং ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনাস্থ চিরাম ইউনিয়ন কল্যাণ ফোরামের উপদেষ্টা এবং অন্যতম পৃষ্ঠপোষক ডা. এম এ হালিম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আল-আমিন ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ডায়াবেটিক সমিতির সদস্য সচিব ডা. আব্দুস সাত্তার এবং নেত্রকোনা জেলার এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর আবদুল ওয়াদুদ খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আওলাদ হোসেন।
অনুষ্ঠান নেত্রকোনার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে একটি পিঠা উৎসব এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

উল্লেখ্য ,আগামী ২৫ ডিসেম্বর , ২০২৪ নেত্রকোনাস্থ চিরাম ইউনিয়ন কল্যাণ ফোরামের উদ্যোগে চিরাম ইউনিয়নে অবস্থিত সকল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে একটি প্রতিযোগিতামূলক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম , দ্বিতীয় এবং ৩য় স্থান অধিকারীকে আকর্ষণীয় শিক্ষাবৃত্তি এবং মূল্যবান উপহারসামগ্রী প্রদান করা হবে।
অংশগ্রহনকারীরা সবাই পাবে শুভেচ্ছা উপহার।

নবগঠিত নেত্রকোনাস্থ চিরাম ইউনিয়ন কল্যাণ ফোরাম দল-মত ,জাতি-ধর্ম নির্বিশেষে চিরাম ইউনিয়নসহ বারহাট্টা এবং নেত্রকোনার সার্বিক কল্যাণে কাজ করে যাবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন ফোরামের সভাপতি , সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort