সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য

ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারল ভারত

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ৩.২৮ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

ঘরের মাঠেই নাজেহাল অবস্থা ভারতের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে রেকর্ড ২১১ রান করেও হার এড়াতে পারেনি স্বাগতিক ভারত।

দিল্লিতে ৭ উইকেটে হেরে যাওয়া ভারত রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচেও হার এড়াতে পারেনি। এদিন কটকের বারাবতী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে হেনরিক্লেসেনকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক টিম্বা বাভুমা। দলীয় ৯৩ রানে ৩০ বলে ৩৫ রান করে ফেরেন বাভুমা।

এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান হেনরিক্লেসেন। জয়ের জন্য শেষ দিকে ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। খেলার এমন অবস্থায় ৪৬ বলে ৭টি চার আর ৫টি ছক্কায় ৮১ রান করে ফেরেন এই তারকা ব্যাটসম্যান।

এরপর কাগিসো রাবাদাকে সঙ্গে নিয়ে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড মিলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort