বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

কেয়ার টেকারে বিরুদ্ধে চুরির অভিযোগ, স্ত্রী আটক

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ৪.১০ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

ফতুল্লায় বাড়ীর কেয়ার টেকার ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৫ লাখ ৫০ হাজার টাকা চুরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুরি যাওয়া টাকার মালিক পশ্চিম মাসদাইরের প্রাইমারী স্কুল সংলগ্ন সরদার বাড়ীর নাসির উদ্দিন কন্ট্রাকটারের ছেলে রাজ্জাক (৪৪) বাদী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার(২৫ জুন) রাতে মাসদাইর এলাকায় স্থানীয়বাসীর সহায়তায় অভিযুক্ত কেয়ার টেকারের স্ত্রী জাহিদা বেগম(৩০) কে আটক করে পুলিশ। তবে চুরি যাওয়া টাকা এবং মূলহোতা বাড়ীর কেয়াট টেকার আব্দুর রহিম শিপন(৩৫) কে আটক করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত মূলহোতা বাড়ীর কেয়াট টেকার আব্দুর রহিম শিপন(৩৫) সুনামগঞ্জ ছাতক থানা নরাই বাজারের আসাদ আলীর ছেলে।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর রাজ্জাকের অনুপস্থিতিতে চলতি মাসের ২৩ তারিখ দুপুর ১টায় অভিযুক্ত কেয়ার টেকার রহিম শিপন রাজ্জাকের স্ত্রীর কাছে গিয়ে বলে যে, চতূর্থ তলার ফ্ল্যাটের চাবি রাজ্জাক দিতে বলেছে। রাজ্জাকের স্ত্রী তা বিশ্বাস করে চাবি দিয়ে দেয়। চাবি নিয়ে ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে আলমারীর ভিতরে রাখা ১৫ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে দ্রুত চাবি বুজিয়ে দিয়ে চলে যায়। রাজ্জাক বাসায় ফিরে এলে স্ত্রী রাজ্জাককে প্রশ্ন করে চতুর্থ তলার চাবি কেনো নেওয়া হয়েছিলো। এমন প্রশ্নে রাজ্জাক চাবি নেওয়ার কথা অস্বীকার করে। বিষয়টি সন্দেহ হলে সাথে সাথে চতুর্থ তলায় গিয়ে দেখে বাইরের তালা ঠিকই আছে কিন্ত ভিতরে আলমারী দরজা ভাঙ্গা। সাথে সাথে বাদী ছুটে যায় অভিযুক্ত কেয়ার টেকারের বাসায়। সেখানে গিয়ে দেখতে পায় অভিযুক্তদের ঘর তালাবদ্ধ। পরে শনিবার সন্ধ্যায় কেয়ার টেকারের স্ত্রী গোপনে তাদের বাসার মালপত্র নিয়ে অনত্র চলে যাবার সময় তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। তবে আটক করা সম্ভব হয়নি মূল হোতা আব্দুর রহিম শিপনকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানায়, চুরি যাওয়া টাকা উদ্ধার সহ মূলহোতা কেয়ারটেকার আব্দুর রহিম শিপন কে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort