রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ ভাঙ্গায় তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ১ ঘণ্টা ৪৪ মিনিট অবরুদ্ধ রাখার অভিযোগ এসি ল্যান্ড বদলি হলেও সালমা আক্তারের বিরুদ্ধে অভিযোগে দৃশ্যমান ব্যবস্থা নেই—তদন্ত দাবি নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন

ওই কান্নাটাও ছিল নাটকীয়তা : শামীম ওসমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৪.১৭ এএম
  • ৫৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সারা পৃথিবীতে এখন ভালো মানুষের বড়ই সংকট। ভালো সাজে সবাই। মুখোশ পড়ে সাজে। এতো মুখোশ পড়া মানুষ এতো মেকাআপ করা মানুষ। কিন্তু মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা বিভৎস চেহারা। এই বিভৎস চেহারা মুখোশ খুলে দেখলে তখন আতঙ্কিত হই। সেই মুখোশহীন চেহারা জাতীর পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাতে চাই এই কারণে আমি সৎ মানুষগুলোকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি।

বুধবার (৫ জানুয়ারি) নগরীর পুরান কোর্ট রোডে জেলা সরকারি গণগ্রন্থাগারে অডিটোরিয়ামে নারায়নগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজিত অভিযেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমার জন্ম হয়েছিলো একটা সৎ মানুষের ঘরে। আমি (শামীম ওসমান) খান সাহাবে ওসমান আলীর নাতি, যিনি ১৯২২ সালে রোলস রয়েলস গাড়ী কিনেছেন। আমি একেএম সামসুজ্জোহার ছেলে, বঙ্গবন্ধুকে হত্যার একদিন পর যাকে গ্রেপ্তার করা হয়েছিল। জেলখানায় যখন জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়, পাশের কক্ষে আমার বাবাও ছিল। আমার বড় ভাই নাসিম ওসমান বিয়ের রাতেই বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতিশোধ নিতে বের হয়েছিলেন। ৭৫ সালের ১৫ আগস্টের পরে আমরা এক বেলা ভাত খেয়েছি, দু’বেলা খাইনি। পরীক্ষার ফরম ফিলাম করতে পারিনি ৯০০ টাকার জন্য। আমরা এটাও দেখেছি, বঙ্গবন্ধু বাংলাদেশে ১০ জানুয়ারী যখন প্রত্যাবর্তন করেন তখন সবচেয়ে সুন্দর কান্না কেঁদে ছিল খন্দকার মোস্তাক আহম্মেদ, এটাও ছিল নাটকীয়তা।

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাংবাদিক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সদস্য কাশেম হুমায়ন, বিএফইউজের সভাপতি ওমর ফরুক, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ তপু, বিকেএমইএ’র প্রাক্তন সহসভাপতি মাসুদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার. মো মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু, রুমন রেজা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort