রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে: সাখাওয়াত

  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ১২.৫৫ পিএম
  • ২২ বার পড়া হয়েছে

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ নগর এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা টানা ১৭ বছর লড়াই-সংগ্রাম করে পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষার ফলাফল ১২ ফেব্রুয়ারি প্রকাশ হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আমাদের পরাজিত করতে পারবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষের পক্ষের প্রার্থী নির্বাচিত করা মানে বিএনপিকে নির্বাচিত করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করা। ১৮ নম্বর ওয়ার্ডে ২৪ হাজার ৬৪০টি ভোট রয়েছে। আমাদের লক্ষ্য রাখতে হবে ৮০ থেকে ৯০ শতাংশ ভোট নিশ্চিত করা। আজ থেকেই পরিকল্পিতভাবে মাঠে নামতে হবে, বসে থাকার কোনো সুযোগ নেই।”

বিশেষ বক্তার বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, “দিনশেষে আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমরা এমন একজন নেত্রীর রাজনীতি করেছি, যিনি শুধু দেশের মানুষের জন্য দিয়েছেন, নিজের জন্য কিছু নেননি। আজ আমাদের দলের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে।”

দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আওলাদ হোসেন, মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort