রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ১.০৭ পিএম
  • ৩২ বার পড়া হয়েছে

ইরানে চার দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সেবা চালুর বিষয়ে স্পেসএক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনার রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, এ ধরনের কাজে তিনি খুবই দক্ষ। তার পরিচিত খুব ভালো কোম্পানি আছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করে ইরানে ইন্টারনেট পুনঃস্থাপনের বিষয়টি আলোচনায় আসতে পারে।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইলন মাস্ক বা স্পেসএক্সের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধ থাকায় ইরান থেকে তথ্যপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২০২২ সালের পর দেশটির ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভের মধ্যেই এই ব্ল্যাকআউট জারি করা হয়।

রয়টার্সের সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাম্প ও মাস্কের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ফাটল অবস্থার মধ্যে রয়েছে। মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থ সহায়তা করার পর ফেডারেল সরকারের ব্যয় ব্যাপকভাবে কমানোর উদ্যোগে ভূমিকা রাখেন। তবে ট্রাম্পের বহুল আলোচিত কর বিলের বিরোধিতা করায় গত বছর তাদের মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেখা দেয়।

সাম্প্রতিক সময়ে আবারও তাদের সম্পর্ক উষ্ণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে দুজনকে একসঙ্গে নৈশভোজে দেখা গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার টেক্সাসে স্পেসএক্সের একটি স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort