সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

ইমরান খান ও বুশরা বিবির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৪.২০ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসিহ দলটির ৮০জনের বেশি নেতার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ তারার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আতাউল্লাহ তারার বলেছেন, পিটিআই নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন আসাদ উমর, মালেকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমনি রশিদ ও আসলাম ইকবাল।

তিনি বলেছেন, ইমরান খানও বুশরা বিবিসহ এই নেতাদের নো ফ্লাই তালিকা এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারার বলেছেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, তালিকা নাম থাকা ব্যক্তিদের পাকিস্তান ত্যাগের অনুমতি দেওয়া হবে না।

এর আগে বুধবার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার।

গত বছর এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। এরপর তিনি অভিযোগ করেছেন, তাকে অপসারণের নেপথ্যে রয়েছে সেনাবাহিনী। আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন তিনি। তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দায়ের করা হয়েছে।

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হওয়ার প্রতিবাদে গত ৯ মে পাকিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেনাবাহিনীর কয়েকটি স্থাপনায় ভাঙচুরের খবর পাওয়া যায়। কয়েকদিনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এরপর থেকেই পাকিস্তানের রাজনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে।

সম্প্রতি পিটিআইয়ের একাধিক নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে দলটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বুধবার তার দল ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেক্রেটারি আসাদ উমর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে তিনি পিটিআই সদস্য থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort