শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিজোট থেকে নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন নিলেন ফটো সাংবাদিক আমজাদ  সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীর উপর হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অপরাধীদের তৎপরতা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী প্রতারক হাবিবুর গ্রেফতার ! অবহেলিত নির্যাতিত মানুষের পাশে থেকে আমরণ সেবা করে যেতে চাই নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন শীতের কম্বল বিতরণ করেন দরিদ্র অসহায়দের মাঝে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

ইউক্রেন ও মিত্রদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০.৪৬ এএম
  • ২৩ বার পড়া হয়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে ২৮ দফা নতুন প্রস্তাব নিয়ে কিয়েভ ও তার মিত্রদের সঙ্গে আলোচনায় ‘অসাধারণ অগ্রগতি’ অর্জনের দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে (চূড়ান্ত সমাধানের জন্য) আরও কিছু কাজ বাকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জেনেভায় রবিবার (২৩ নভেম্বর) ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রুবিও বলেন, প্রতিনিধিরা বেশ ভালো একটি দিন পার করেছেন। মার্কিন প্রস্তাবের মতবিরোধের বিষয়গুলো কমিয়ে আনা ছিল বৈঠকের প্রধান উদ্দেশ্য এবং সবাই সে কাজে অনেকটাই সফল হয়েছেন।

তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান বাকি রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, যে কোনও চূড়ান্ত চুক্তিতে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র উভয় দেশের প্রেসিডেন্টের অনুমোদন লাগবে, তারপর তা রাশিয়ার কাছে পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনাকে কেন্দ্র করেই জেনেভা বৈঠকের আয়োজন করা হয়েছে। ফাঁস হওয়া মার্কিন প্রস্তাবের একটি শর্ত হচ্ছে, ইউক্রেনের সেনাবাহিনী ডোনেস্কের যে অংশ নিয়ন্ত্রণ করছে সেখান থেকে সরে যাবে, আর রাশিয়া কার্যত ডোনেস্ক, লুহানস্ক এবং ২০১৪ সালে দখল করা ক্রিমিয়ার ওপর নিয়ন্ত্রণ বহাল রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort