শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

আড়াইহাজারে ৬০০বস্তা সার জব্দ

  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০২২, ২.৩৮ এএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

আড়াইহাজারে বিএডিসির গোডাউন থেকে ৬০০ বস্তা সার পাচার কালে সার ভর্তি দুটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। পরে সহকারী কমিশনার (ভূমি) শাহাদৎ হোসেন সার গুলো উদ্ধার করে ওই গোডাউনে ফেরত পাঠান। বৃহষ্পতিবার (৭ জুলাই) রাত ৯টায় উপজেলার সদর পৌর সভার ঝাউগড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া গামী দুটি সার ভর্তি ট্রাক ঝাউগড়া এলাকা দিয়ে যাওয়ার পথে সন্দেহ হলে এলাকাবাসি ট্রাক দুটি আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন কে বিষয়টি জানালে তিনি এসে ট্রাক দুটো থেকে ৬০০ বস্তা সার উদ্ধার করেন । এ সময় ট্রাক চালকদেরকে জিজ্ঞেস করা হলে তারা জানায়, সার গুলো আড়াইহাজার বিএডিসি গোডাউন থেকে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে । কিন্তু এ ব্যাপারে প্রয়োজনীয় চালান কপি চাইলে চালকেরা তা দেখাতে ব্যার্থ হয়। তাই আটক করা সার গুলো বিএডিসি গোডাউনে ফেরত পাঠানো হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন বলেন, উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় সার গুলো বিএডিসির গোডাউনে ফেরত পাঠানো হয়েছে। পরবর্তীতে যদি স্বপক্ষে কোন কাগজ পত্র দেখাতে না পারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএডিসির আড়াইহাজার অফিসের সহকারী ষ্টোরকিপার ওবায়দুল জানান, আমাদের মুন্সিগঞ্জের সাথে সারের লেনদেন রয়েছে। কিন্তু সার গুলো বগুড়ায় কি ভাবে যাচ্ছিল তা আমার জানা নেই।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, কাগজপত্র স্পষ্ট না থাকায় আমরা সার গুলো আটক করেছি। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort