সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

আড়াইহাজারে বাথরুমে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৮.১৩ এএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় শামীম (৩২) নামে এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার শামীম উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়ার্দ্দা গ্রামের মৃত আসকর আলীর ছেলে। সে পেশায় একজন পাওয়ারলুম কারখানার শ্রমিক। ধর্ষণ মামলায় শামীমের সহযোগী উল্লেখ করে আনোয়ার (৩০) নামে এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আনোয়ার নরসিংদী সদরের টানপাথরপাড়া এলাকার আরমানের ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামি ভুক্তভোগী নারীকে উত্যক্ত করছিল। গত ২৫ আগস্ট তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাতে তার বাড়ির পাশে লুকিয়েছিল শামীম। রাতে ওই নারী বাথরুমে যাওয়ার সময় মুখ চেপে ধরে সে। পরে বাথরুমের ভেতরে তাকে শামীম ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করেছেন নির্যাতনের শিকার নারী। এই সময় বাইরে দাঁড়িয়ে ছিলেন তার সহযোগী আনোয়ার।
মামলায় আরও বলা হয়েছে, ঘটনার কিছুক্ষণ পর গৃহবধূর স্বামী বাড়িতে এসে ডাকাডাকি করেও স্ত্রীকে না পেয়ে বাথরুমের দিকে এগিয়ে যান। পরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তার সন্দেহ হয়। এক পর্যায়ে দরজা খুলে শামীম ও তার সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort