সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

আদালতে প্রধান আসামির নাটকীয় আচরণ

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১০.১৯ এএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সিলেটে শিশু মুনতাহা খুন ও লাশগুমের বহুল আলোচিত মামলার প্রধান অভিযুক্ত শামীমা বেগম মার্জিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। টানা ৫ দিনের রিমান্ডে করা আচরণ, বক্তব্য হঠাৎ পালটে ফেলেন আদালতে গিয়েই। এতে খোদ পুলিশও হতবাক।

অবশেষে মার্জিয়াসহ রিমান্ডের ৪ জনকে কারাগারে পাঠানো হয় আদালতের নির্দেশে। সিলেট জেলা জজ আদালতের ইন্সপেক্টর জমসেদ আহমদ বলেন, প্রয়োজন মনে করলে পুলিশ আবারও রিমান্ডের আবেদন করতে পারবে।

আদালত ও পুলিশ সূত্র জানায়, মুনতাহা হত্যা মামলার চার আসামিকে ৫ দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হয়। এর মধ্যে প্রধান আসামি মার্জিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির ব্যাপারে নিশ্চিতও করেছিল। কিন্তু আদালতে গিয়েই মুখে কুলুপ এঁটে বসে মার্জিয়া। অস্বীকৃতি জানায় জবানবন্দি দিতে। পরে আদালতের নির্দেশে ৪ আসামিকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, চার আসামি কানাইঘাট থানার বীরদল ভাড়ারিফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার স্ত্রী আলিফজান, তাদের মেয়ে শামীমা বেগম মার্জিয়া এবং একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগমকে পুলিশ ১১ নভেম্বর আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদেও বারবার নাটকীয় আচরণ করেন আসামি মার্জিয়া। তবে স্বীকারোক্তির ব্যাপারে শতভাগ নিশ্চিত করে আসছিলেন। নিশ্চিত করার কারণেই স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা আদালতকেও অবগত করা হয়েছিল। কিন্তু ধুর্ত মার্জিয়া আদালতে নাটকীয়তার আশ্রয় নেয়।

৩ নভেম্বর নিখোঁজ হয় ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে মুনতাহা আক্তার জেরিন। ১০ নভেম্বর মুনতাহার লাশ খাল থেকে তুলে পুকুুরে ফেলার চেষ্টাকালে অভিযুক্তরা ফেঁসে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort