বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

আগামী ৭ সেপ্টেম্বর শুরু গণটিকার দ্বিতীয় ডোজ

  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৪.০২ এএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: আগামী ৭ সেপ্টেম্বর থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৭১টি কেন্দ্রে করোনা গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান করা শুরু হবে। আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশ এলাকায় ২৭ টি এবং পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আরও ৪৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ গণটিকা কার্যক্রম চলবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী জানান, নাসিক এলাকার ২৭টি ওয়ার্ডে ২৭ কাউন্সিলর অফিসে অস্থায়ী কেন্দ্র স্থাপন করে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, জেলাব্যাপী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর এ গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। যারা প্রথম পর্যায়ে ডোজ গ্রহণ করেছে তারা দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ডোজ পাবে। এ লক্ষে ইউনিয়ন পর্যায়ে প্রত্যেক ইউনিয়নে একটি করে কেন্দ্র স্থাপন করা হবে। এইসব কেন্দ্রে প্রথম ডোসের কার্ড নিয়ে গেলেই টিকা গ্রহণ করা যাবে।
তিনি আরও জানান, সিটি কর্পোরেশন এলাকায় মর্ডানার টিকা দেওয়া হবে। এছাড়া উপজেলা অর্থ্যাৎ ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে।
টিকা কেন্দ্রগুলোতে ভিড় নিয়ন্ত্রণ বিষয়ে জানতে চাইলে ডা. ইমতিয়াজ বলেন, ‘বাংলাদেশের সব জেলায় টিকাকেন্দ্রে ভিড়। বললেই সবাই ৩ হাত দূরত্ব বজায় রাখবে না। প্রত্যেক টিকা গ্রহীতার জন্য আমাদের পক্ষে পুলিশ নিয়োগ দেয়াও সম্ভব না। তাই এ বিষয়ে আমরা কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করছি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort