বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আইভীকে সমবেদনা জানাতে চুনকা কুঠিয়ে নারায়ণগঞ্জে সেই এসপি হারুন

  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১, ৪.৩৩ এএম
  • ৬৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর মায়ের মৃত্যুতে তাঁর বাসায় উপস্থিত হয়ে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সেই এসপি ও বর্তমানে পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।

শনিবার (৩১ জুলাই) দুপুরে নগরীর দেওভোগে তিনি আইভীর বাসায় যান। এসময় তিনি মেয়রের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বলেন, যার মা এই দুনিয়া থেকে চলে যায় সেই বুঝে মা হারানোর বেদনা কত কষ্টের। পরে তিনি সকল সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারন সম্পাদক শরিফুদ্দিন সবুজ, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়রের আত্মীয় আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদিকা রানু খন্দকার, মেয়রের ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, আহাম্মদ আলী রেজা রিপন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার সহধর্মিণী ও নাসিক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম (৭৩) বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort