মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভায় যাচ্ছেন সোনারগাঁয়ের ফিরোজ হোসাইন

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ৩.৫৮ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

মোঃ শামছুল আলম তুহিন: আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ১১০তম সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্তান বিশিষ্ট শ্রমিক নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. ফিরোজ হোসাইন। শ্রমিক প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে যোগ দিতে তিনি ২৭ মে শুক্রবার জেনেভার উদ্দেশ্যে রওনা হবেন।

আইএলও’র জেনেভা সম্মেলনে বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি দলে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সম্বনয় বিষয়ক সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক ফিরোজ হোসাইনকে যুক্ত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মো. ফিরোজ হোসাইন বাংলাদেশ টেলিভিশনের উচ্চ শ্রেণির নাট্যশিল্পী। পাশাপাশি উপস্থাপনা, নাট্য নির্দেশনা ও প্রামান্য অনুষ্ঠান নির্মানের সাথে যুক্ত রয়েছেন। নাট্যাভিনেতা হিসেবে দেশে ও দেশের বাইরে তাঁর অসংখ্য মঞ্চ নাটক মঞ্চস্থ হয়েছে।

তিনি স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় গঠিত জাতীয় তৃপক্ষীয় পরামর্শক পরিষদের সদস্য ও শ্রম আদালত ঢাকা-৩ এর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

ফিরোজ হোসাইন দীর্ঘ ৩৪ বছর যাবত জনতা ব্যাংক সিবিএ এর বেসিক কার্যক্রমে যুক্ত আছেন। এছাড়া জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

ফিরোজ হোসাইন বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁ উপজেলা ও জেলা কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি সোনারগাঁ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক, সোনারগাঁ গ্রাম উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সোনারগাঁ শাখার প্রতিষ্ঠাতা ছিলেন।

উপজেলার বাড়ী মজলিশ গ্রামের কৃতি সন্তান ফিরোজ হোসাইন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টার দায়িত্বে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort