মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

অ্যান্টিগায় হাসান মাহমুদের রেকর্ড

  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১১.১৩ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে

লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন এক বছরও হয়নি হাসান মাহমুদের। সাদা বলের ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে নাম কুড়ানো হাসান টেস্ট দলে নাম লিখিয়েও আলো ছড়াচ্ছেন উজ্জ্বল।
টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়লেন হাসান। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে যাত্রা শুরু করে আলজারি জোসেফকে ফেরানো পর্যন্ত ১৩ ইনিংসে হাসানের শিকার এখন পর্যন্ত ২৫টি। ইনিংসে ২ বার পেয়েছেন ৫ বা এর বেশি উইকেট।
২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। এ ছাড়া পেসারদের মধ্যে অন্তত ২০ উইকেট নেওয়ার রেকর্ড আছে আর দুজনের- ইবাদত হোসেন (২০২২ সালে ২১ উইকেট) ও সৈয়দ খালেদ আহমেদ (২০২২ সালে ২০ উইকেট)।

অ্যান্টিগায় উইন্ডিজের বিপক্ষে শনিবার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দিনে দুর্দান্ত বোলিং করে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় দিনের প্রথম ওভারেই জশুয়া ডি সিলভাকে ফেরান হাসান। ১৪ রান করা জশুকে ফেরান এলবিডব্লু করে। এর পরের ওভার করতে এসে আবারও উইকেট নেন হাসান। এবারের শিকার আলজারি জোসেফ। স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে গালিতে ক্যাচ তোলেন আলজারি জোসেফ। জাকির হাসান ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ৪ রানে বিদায় করেন জোসেফকে।

প্রথম দিনের প্রথম দুই সেশনে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। দুই পাশ থেকে পেসারদের আক্রমণে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে রানের চাকায় লাগাম টেনেছিল। তবে শেষ সেশনে তালগোল পাকানো পারফরম্যান্সে এলোমেলো করে দেয় দিনটা। এদিন স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শেষ করে ক্যারিবীয়রা। অথচ প্রথম সেশনে তাদের স্কোরবোর্ডে রান ছিল ২ উইকেটে ৫০। দ্বিতীয় সেশনে ৩ উইকেটে ১১৬, মানে ৬৬ রান যোগ হয়। বাংলাদেশের ‘যন্ত্রণার’ শেষ সেশনেই এসেছে ১৩৪ রান।

দ্বিতিয় দিনের প্রথম সেশনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে ৯৭ রান করেন মিকাইল লুইস ও ৯০ রান আসে আলিক অ্যাথাঞ্জের ব্যাটে। তারা দুজনেই ফেরেন প্রথম দিন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান। একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort