শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিজোট থেকে নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন নিলেন ফটো সাংবাদিক আমজাদ  সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীর উপর হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অপরাধীদের তৎপরতা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী প্রতারক হাবিবুর গ্রেফতার ! অবহেলিত নির্যাতিত মানুষের পাশে থেকে আমরণ সেবা করে যেতে চাই নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন শীতের কম্বল বিতরণ করেন দরিদ্র অসহায়দের মাঝে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে দেহ থেকে আলাদা হয়ে গেল গৃহবধূর মাথা

  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১.৫২ এএম
  • ৩২ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ডামুড্যায় ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে এক গৃহবধূর। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুরের মোল্লাবাড়ির সামনে ডামুড্যা-শরীয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৃহবধূ নাছিমা বেগম (৩২) ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দায়মী চরভয়রা গ্রামের ব্যবসায়ী মো. আসাদ হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী একই অটোতে থাকা নুরুল ইসলাম বলেন, আমরা ৬ জন মিলে ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে শরীয়তপুরে যাচ্ছিলাম। এমন সময় কুতুবপুর এলাকায় গেলে হঠাৎ একটা বিকট শব্দে আমরা কেঁপে উঠি এবং দেখি পাশে থাকা মহিলার দেহ থেকে মাথা আলাদা হয়ে সড়কে পড়ে গেল। এরপর অটো থামিয়ে দেখি অটোরিকশার মিটারের সঙ্গে মহিলার ওড়না পেঁচিয়ে আছে এক অংশ আরেক অংশ গলায় পেঁচানো।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা জানান, সকালে আমাকে একজন ফোন দিয়ে বলেন কুতুবপুরে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরপর আমি এসে ওসিকে ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলি।

ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলি এবং দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort